আয়াত
আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৬يٰۤـاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اِذَا قُمۡتُمۡ اِلَى الصَّلٰوةِ فَاغۡسِلُوۡا وُجُوۡهَكُمۡ وَاَيۡدِيَكُمۡ اِلَى الۡمَرَافِقِ وَامۡسَحُوۡا بِرُءُوۡسِكُمۡ وَاَرۡجُلَكُمۡ اِلَى الۡـكَعۡبَيۡنِ ؕ وَاِنۡ كُنۡتُمۡ جُنُبًا فَاطَّهَّرُوۡا ؕ وَاِنۡ كُنۡتُمۡ مَّرۡضَىٰۤ اَوۡ عَلٰى سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ مِّنۡكُمۡ مِّنَ الۡغَآٮِٕطِ اَوۡ لٰمَسۡتُمُ النِّسَآءَ فَلَمۡ تَجِدُوۡا مَآءً فَتَيَمَّمُوۡا صَعِيۡدًا طَيِّبًا فَامۡسَحُوۡا بِوُجُوۡهِكُمۡ وَاَيۡدِيۡكُمۡ مِّنۡهُ ؕ مَا يُرِيۡدُ اللّٰهُ لِيَجۡعَلَ عَلَيۡكُمۡ مِّنۡ حَرَجٍ وَّلٰـكِنۡ يُّرِيۡدُ لِيُطَهِّرَكُمۡ وَ لِيُتِمَّ نِعۡمَتَهٗ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُوۡنَ
সরল অনুবাদ
হে ঈমানদারগণ! তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমাদের মুখমণ্ডল ও কনুইসহ হাত ধুয়ে নাও, মাথা মাসেহ কর এবং টাখনুসহ পা ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র (জুনুবী) হও, তবে (গোসল করে) ভালোভাবে পবিত্র হও। আর যদি তোমরা অসুস্থ হও কিংবা সফরে থাক, অথবা তোমাদের কেউ পায়খানা থেকে এসে থাকে, অথবা স্ত্রীদের স্পর্শ কর—অতঃপর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করে নাও। আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপাতে চান না; বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে এবং তোমাদের প্রতি তাঁর নিয়ামত পূর্ণ করে দিতে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন