আয়াত
আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ৪১يٰۤـاَيُّهَا الرَّسُوۡلُ لَا يَحۡزُنۡكَ الَّذِيۡنَ يُسَارِعُوۡنَ فِى الۡكُفۡرِ مِنَ الَّذِيۡنَ قَالُوۡۤا اٰمَنَّا بِاَ فۡوَاهِهِمۡ وَلَمۡ تُؤۡمِنۡ قُلُوۡبُهُمۡ ۛۚ وَمِنَ الَّذِيۡنَ هَادُوۡا ۛۚ سَمّٰعُوۡنَ لِلۡكَذِبِ سَمّٰعُوۡنَ لِقَوۡمٍ اٰخَرِيۡنَۙ لَمۡ يَاۡتُوۡكَؕ يُحَرِّفُوۡنَ الۡـكَلِمَ مِنۡۢ بَعۡدِ مَوَاضِعِهٖۚ يَقُوۡلُوۡنَ اِنۡ اُوۡتِيۡتُمۡ هٰذَا فَخُذُوۡهُ وَاِنۡ لَّمۡ تُؤۡتَوۡهُ فَاحۡذَرُوۡا ؕ وَمَنۡ يُّرِدِ اللّٰهُ فِتۡنَـتَهٗ فَلَنۡ تَمۡلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَيۡــًٔـاؕ اُولٰٓٮِٕكَ الَّذِيۡنَ لَمۡ يُرِدِ اللّٰهُ اَنۡ يُّطَهِّرَ قُلُوۡبَهُمۡ ؕ لَهُمۡ فِىۡ الدُّنۡيَا خِزۡىٌ ۚۖ وَّلَهُمۡ فِىۡ الۡاٰخِرَةِ عَذَابٌ عَظِيۡمٌ
সরল অনুবাদ
হে রাসূল! যারা কুফরের দিকে দ্রুত ধাবিত হয় তারা যেন আপনাকে দুঃখ না দেয়; তারা এমন লোক যারা মুখে বলে 'আমরা ঈমান এনেছি', অথচ তাদের অন্তর ঈমান আনেনি; আর ইয়াহুদীদের মধ্য থেকেও (এমন লোক আছে), যারা মিথ্যা শোনার জন্য এবং আপনার কাছে না আসা অন্য এক সম্প্রদায়ের কথা বহনের জন্য অতি মনোযোগী; তারা (তাওরাতের) কথাগুলোকে স্বস্থান থেকে সরিয়ে বিকৃত করে, বলে— তোমাদের এই (রায়) দেওয়া হলে গ্রহণ করো, আর না দেওয়া হলে সাবধান হও। আল্লাহ যাকে বিভ্রান্তিতে ফেলতে চান, তার জন্য আল্লাহর কাছে আপনি কিছুই করতে পারবেন না। তারাই সেই লোক, আল্লাহ যাদের অন্তর পবিত্র করতে চান না; তাদের জন্য দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা, আর আখিরাতে রয়েছে কঠিন শাস্তি।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন