আয়াত
আল-মায়িদাহ · সূরা ৫ · আয়াত ১১০اِذۡ قَالَ اللّٰهُ يٰعِيۡسَى ابۡنَ مَرۡيَمَ اذۡكُرۡ نِعۡمَتِىۡ عَلَيۡكَ وَعَلٰى وَالِدَتِكَ ۘ اِذۡ اَيَّدتُّكَ بِرُوۡحِ الۡقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِىۡ الۡمَهۡدِ وَكَهۡلًا ۚوَاِذۡ عَلَّمۡتُكَ الۡـكِتٰبَ وَالۡحِكۡمَةَ وَالتَّوۡرٰٮةَ وَالۡاِنۡجِيۡلَ ۚ وَاِذۡ تَخۡلُقُ مِنَ الطِّيۡنِ كَهَيۡــَٔـةِ الطَّيۡرِ بِاِذۡنِىۡ فَتَـنۡفُخُ فِيۡهَا فَتَكُوۡنُ طَيۡرًۢا بِاِذۡنِىۡ وَ تُبۡرِئُ الۡاَكۡمَهَ وَالۡاَبۡرَصَ بِاِذۡنِىۡ ۚ وَاِذۡ تُخۡرِجُ الۡمَوۡتٰى بِاِذۡنِىۡ ۚ وَاِذۡ كَفَفۡتُ بَنِىۡۤ اِسۡرَآءِيۡلَ عَنۡكَ اِذۡ جِئۡتَهُمۡ بِالۡبَيِّنٰتِ فَقَالَ الَّذِيۡنَ كَفَرُوۡا مِنۡهُمۡ اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِيۡنٌ
সরল অনুবাদ
যখন আল্লাহ বলবেন, 'হে ঈসা ইবনে মারইয়াম! তুমি স্মরণ কর আমার সেই অনুগ্রহের কথা, যা আমি তোমার ও তোমার মায়ের প্রতি করেছিলাম; যখন আমি রুহুল কুদুস (জিবরাঈল) দ্বারা তোমাকে শক্তিশালী করেছিলাম, ফলে তুমি দোলনায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে; আর যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজীল শিক্ষা দিয়েছিলাম; আর যখন তুমি আমার অনুমতিক্রমে কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাতে, অতঃপর তাতে ফুঁ দিতে, ফলে তা আমার অনুমতিক্রমে পাখি হয়ে যেত; আর তুমি আমার অনুমতিক্রমে জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে; আর যখন তুমি আমার অনুমতিক্রমে মৃতকে (জীবিত করে) বের করতে; আর যখন আমি বনী ইসরাঈলকে তোমার থেকে প্রতিহত রেখেছিলাম, যখন তুমি তাদের কাছে স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিলে, তখন তাদের মধ্যে যারা কুফরী করেছিল তারা বলল, 'এটা তো প্রকাশ্য যাদু ছাড়া কিছু নয়।'
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন