আয়াত
আল-ফাতহ · সূরা ৪৮ · আয়াত ২৯مُّحَمَّدٌ رَّسُولُ ٱللَّهِ ۚ وَٱلَّذِينَ مَعَهُۥٓ أَشِدَّآءُ عَلَى ٱلْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ۖ تَرَىٰهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِّنَ ٱللَّهِ وَرِضْوَٰنًا ۖ سِيمَاهُمْ فِى وُجُوهِهِم مِّنْ أَثَرِ ٱلسُّجُودِ ۚ ذَٰلِكَ مَثَلُهُمْ فِى ٱلتَّوْرَىٰةِ ۚ وَمَثَلُهُمْ فِى ٱلْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْـَٔهُۥ فَـَٔازَرَهُۥ فَٱسْتَغْلَظَ فَٱسْتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعْجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ ٱلْكُفَّارَ ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًۢا ٢٩
সরল অনুবাদ
মুহাম্মাদ আল্লাহর রাসূল; আর যারা তাঁর সাথে আছে তারা কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল। তুমি তাদেরকে রুকু ও সিজদারত অবস্থায় দেখবে, তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে; সিজদার চিহ্ন তাদের মুখমণ্ডলে বিদ্যমান। তাওরাতে তাদের এই দৃষ্টান্তই বর্ণিত আছে; আর ইনজিলে তাদের দৃষ্টান্ত এমন একটি চারাগাছের মতো, যা নিজের অঙ্কুর বের করে, অতঃপর তাকে শক্তিশালী করে, ফলে তা পুরু ও মজবুত হয়, অতঃপর নিজ কান্ডের উপর সোজা দাঁড়িয়ে যায় — যা কৃষকদের মুগ্ধ করে, যাতে আল্লাহ এর মাধ্যমে কাফিরদেরকে জ্বালাতন করেন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, আল্লাহ তাদের সাথে ক্ষমা ও মহাপুরস্কারের ওয়াদা করেছেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন