আয়াত

আল-ফাতহ · সূরা ৪৮ · আয়াত ২৫

هُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوكُمْ عَنِ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَٱلْهَدْىَ مَعْكُوفًا أَن يَبْلُغَ مَحِلَّهُۥ ۚ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُونَ وَنِسَآءٌ مُّؤْمِنَـٰتٌ لَّمْ تَعْلَمُوهُمْ أَن تَطَـُٔوهُمْ فَتُصِيبَكُم مِّنْهُم مَّعَرَّةٌۢ بِغَيْرِ عِلْمٍ ۖ لِّيُدْخِلَ ٱللَّهُ فِى رَحْمَتِهِۦ مَن يَشَآءُ ۚ لَوْ تَزَيَّلُوا۟ لَعَذَّبْنَا ٱلَّذِينَ كَفَرُوا۟ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا ٢٥

সরল অনুবাদ

তারাই কুফরী করেছিল এবং তোমাদেরকে মসজিদুল হারাম থেকে বাধা দিয়েছিল, আর কুরবানীর পশুকেও তার নির্ধারিত স্থানে পৌঁছাতে বাধা দিয়েছিল। আর যদি এমন কিছু মুমিন পুরুষ ও মুমিনা নারী না থাকত যাদেরকে তোমরা চিনতে না, ফলে অজান্তে তাদেরকে পদদলিত করার কারণে তোমাদের উপর তাদের পক্ষ থেকে অপরাধের গ্লানি এসে পড়ত (তাহলে যুদ্ধের অনুমতি দেওয়া হতো) — যাতে আল্লাহ যাকে ইচ্ছা তাঁর রহমতে দাখিল করেন। যদি তারা পৃথক হয়ে যেত, তবে আমরা তাদের মধ্যে যারা কুফরী করেছিল তাদেরকে অবশ্যই যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন