আয়াত

মুহাম্মাদ · সূরা ৪৭ · আয়াত ১৫

مَثَلُ الۡجَـنَّةِ الَّتِىۡ وُعِدَ الۡمُتَّقُوۡنَؕ فِيۡهَاۤ اَنۡهٰرٌ مِّنۡ مَّآءٍ غَيۡرِ اٰسِنٍ ۚ وَاَنۡهٰرٌ مِّنۡ لَّبَنٍ لَّمۡ يَتَغَيَّرۡ طَعۡمُهٗ ۚ وَاَنۡهٰرٌ مِّنۡ خَمۡرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيۡنَ ۚ وَاَنۡهٰرٌ مِّنۡ عَسَلٍ مُّصَفًّى ؕ وَلَهُمۡ فِيۡهَا مِنۡ كُلِّ الثَّمَرٰتِ وَمَغۡفِرَةٌ مِّنۡ رَّبِّهِمۡؕ كَمَنۡ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوۡا مَآءً حَمِيۡمًا فَقَطَّعَ اَمۡعَآءَهُمۡ

সরল অনুবাদ

মুত্তাকীদের প্রতিশ্রুত জান্নাতের অবস্থা এই যে, তাতে আছে এমন পানির নহর যা বিকৃত হয়নি, আর দুধের নহর যার স্বাদ পরিবর্তিত হয় না, আর মদের নহর যা পানকারীদের জন্য সুস্বাদু, আর পরিশোধিত মধুর নহর; আর সেখানে তাদের জন্য আছে সর্বপ্রকার ফলমূল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা — এটি কি তাদের সমান, যারা জাহান্নামে চিরস্থায়ী এবং যাদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, যা তাদের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন করে দেবে?

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন