আয়াত
আল-আহকাফ · সূরা ৪৬ · আয়াত ১৫وَوَصَّيْنَا ٱلْإِنسَـٰنَ بِوَٰلِدَيْهِ إِحْسَـٰنًا ۖ حَمَلَتْهُ أُمُّهُۥ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُۥ وَفِصَـٰلُهُۥ ثَلَـٰثُونَ شَهْرًا ۚ حَتَّىٰٓ إِذَا بَلَغَ أَشُدَّهُۥ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَىٰهُ وَأَصْلِحْ لِى فِى ذُرِّيَّتِىٓ ۖ إِنِّى تُبْتُ إِلَيْكَ وَإِنِّى مِنَ ٱلْمُسْلِمِينَ ١٥
সরল অনুবাদ
আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি; তার মা কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহ্য করেই তাকে প্রসব করেছে; তার গর্ভধারণ ও দুধ ছাড়ানোর মেয়াদ ত্রিশ মাস। এমনকি যখন সে তার পূর্ণ যৌবনে উপনীত হয় এবং চল্লিশ বছর বয়সে পৌঁছে, তখন সে বলে, 'হে আমার প্রতিপালক, আমাকে এমন তাওফীক দিন যেন আমি আপনার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি যা আপনি আমাকে ও আমার পিতা-মাতাকে দান করেছেন, আর যেন আমি এমন সৎকর্ম করি যা আপনি পছন্দ করেন; আর আমার সন্তান-সন্ততির ব্যাপারেও আমার জন্য কল্যাণ করে দিন। নিশ্চয় আমি আপনার দিকে ফিরে এসেছি, আর নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।'
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন