আয়াত

ফুসসিলাত · সূরা ৪১ · আয়াত ৪৪

وَلَوْ جَعَلْنَٰهُ قُرْءَانًا أَعْجَمِيًّا لَّقَالُوا۟ لَوْلَا فُصِّلَتْ ءَايَٰتُهُۥٓ ءَا۬عْجَمِىٌّ وَعَرَبِىٌّ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا۟ هُدًى وَشِفَآءٌ وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ فِىٓ ءَاذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُو۟لَٰٓئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍۭ بَعِيدٍ

সরল অনুবাদ

আর যদি আমি একে অনারবী ভাষার কুরআন বানাতাম, তবে তারা বলত, কেন এর আয়াতগুলো বিস্তারিতভাবে (আরবিতে) বর্ণনা করা হলো না? কী আশ্চর্য! (গ্রন্থ) অনারবী, অথচ (নবী ও জাতি) আরবি! বলো, এটি মুমিনদের জন্য হেদায়াত ও আরোগ্য; আর যারা ঈমান আনে না তাদের কানে আছে বধিরতা, আর এটি তাদের জন্য যেন অন্ধত্ব; তাদেরকে যেন বহু দূরের কোনো স্থান থেকে ডাকা হচ্ছে (তারা কিছুই অনুধাবন করতে পারে না)।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন