আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ৯২

وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَـًٔا وَمَن قَتَلَ مُؤْمِنًا خَطَـًٔا فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَدِيَةٌ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُوا۟ فَإِن كَانَ مِن قَوْمٍ عَدُوٍّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَإِن كَانَ مِن قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهْلِهِۦ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ ٱللَّهِ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

সরল অনুবাদ

কোনো মুমিনের পক্ষে অন্য কোনো মুমিনকে হত্যা করা সংগত নয়, তবে ভুলবশত হয়ে গেলে ভিন্ন কথা। আর যে কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করে ফেলে, তার উপর কর্তব্য একজন মুমিন দাসকে মুক্ত করা এবং নিহতের পরিজনের কাছে রক্তপণ (দিয়াত) পৌঁছে দেওয়া — তবে তারা যদি তা ক্ষমা করে দেয় (তাহলে ভিন্ন কথা)। অতঃপর নিহত ব্যক্তি যদি তোমাদের এমন শত্রু সম্প্রদায়ভুক্ত হয় যে নিজে মুমিন, তাহলে (শুধু) একজন মুমিন দাস মুক্ত করাই কর্তব্য। আর যদি নিহত ব্যক্তি এমন সম্প্রদায়ভুক্ত হয় যাদের সাথে তোমাদের সন্ধিচুক্তি রয়েছে, তাহলে তার পরিজনের কাছে রক্তপণ পৌঁছে দেওয়া এবং একজন মুমিন দাস মুক্ত করা উভয়টিই কর্তব্য। অতঃপর যে ব্যক্তি (দাস মুক্ত করার সামর্থ্য) না পায়, তার কর্তব্য একটানা দুই মাস রোজা রাখা — আল্লাহর পক্ষ থেকে তাওবা কবুলের ব্যবস্থাস্বরূপ। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন