আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ৯০إِلَّا ٱلَّذِينَ يَصِلُونَ إِلَىٰ قَوْمٍۭ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَٰقٌ أَوْ جَآءُوكُمْ حَصِرَتْ صُدُورُهُمْ أَن يُقَٰتِلُوكُمْ أَوْ يُقَٰتِلُوا۟ قَوْمَهُمْ وَلَوْ شَآءَ ٱللَّهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقَٰتَلُوكُمْ فَإِنِ ٱعْتَزَلُوكُمْ فَلَمْ يُقَٰتِلُوكُمْ وَأَلْقَوْا۟ إِلَيْكُمُ ٱلسَّلَمَ فَمَا جَعَلَ ٱللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلًا
সরল অনুবাদ
কিন্তু তাদের কথা ভিন্ন, যারা এমন এক সম্প্রদায়ের সাথে সম্পর্কযুক্ত, যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় এসেছে যে, তাদের অন্তর তোমাদের সাথে যুদ্ধ করতে কিংবা নিজ সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে সংকুচিত হয়ে পড়েছে। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর ক্ষমতাশালী করে দিতে পারতেন, তখন তারা অবশ্যই তোমাদের সাথে যুদ্ধ করত। অতএব তারা যদি তোমাদের থেকে দূরে সরে থাকে, তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে সন্ধির প্রস্তাব দেয়, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে (আক্রমণের) কোনো পথ রাখেননি।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন