আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ৬

وَٱبْتَلُوا۟ ٱلْيَتَٰمَىٰ حَتَّىٰٓ إِذَا بَلَغُوا۟ ٱلنِّكَاحَ فَإِنْ ءَانَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَٱدْفَعُوٓا۟ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ وَلَا تَأْكُلُوهَآ إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا۟ وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِٱلْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَٰلَهُمْ فَأَشْهِدُوا۟ عَلَيْهِمْ وَكَفَىٰ بِٱللَّهِ حَسِيبًا

সরল অনুবাদ

আর তোমরা এতিমদের (বুদ্ধি-বিবেচনার) পরীক্ষা করতে থাক, যতক্ষণ না তারা বিবাহযোগ্য বয়সে উপনীত হয়; অতঃপর যদি তাদের মধ্যে সঠিক বুদ্ধি-বিবেচনার লক্ষণ দেখতে পাও, তবে তাদের সম্পদ তাদের হাতে বুঝিয়ে দাও। আর তারা বড় হয়ে যাবে (ও নিজেদের সম্পদ ফিরিয়ে নেবে) এই আশঙ্কায় অপচয় করে ও তাড়াহুড়া করে তা খেয়ো না। আর অভিভাবক যদি অভাবমুক্ত হয়, তবে সে যেন (এ থেকে পারিশ্রমিক নেওয়া থেকে) বিরত থাকে; আর যদি দরিদ্র হয়, তবে সে ন্যায্য পরিমাণে তা থেকে খেতে পারে। অতঃপর যখন তাদের সম্পদ তাদের হাতে বুঝিয়ে দেবে, তখন তাদের ব্যাপারে সাক্ষী রেখো। আর হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহই যথেষ্ট।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন