আয়াত

আন-নিসা · সূরা ৪ · আয়াত ৩৪

ٱلرِّجَالُ قَوَّٰمُونَ عَلَى ٱلنِّسَآءِ بِمَا فَضَّلَ ٱللَّهُ بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ وَبِمَآ أَنفَقُوا۟ مِنْ أَمْوَٰلِهِمْ فَٱلصَّٰلِحَٰتُ قَٰنِتَٰتٌ حَٰفِظَٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ ٱللَّهُ وَٱلَّٰتِى تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَٱهْجُرُوهُنَّ فِى ٱلْمَضَاجِعِ وَٱضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا۟ عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا

সরল অনুবাদ

পুরুষরা নারীদের তত্ত্বাবধায়ক (পরিচালক ও দায়িত্বশীল); কারণ আল্লাহ তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর কারণ তারা তাদের সম্পদ থেকে (মোহর-ভরণপোষণে) ব্যয় করে। সুতরাং নেককার স্ত্রীরা (আল্লাহ ও স্বামীর প্রতি) অনুগত এবং আল্লাহর হেফাযতের বিনিময়ে (স্বামীর) অনুপস্থিতিতে যা রক্ষণীয় তা রক্ষা করে। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে (প্রথমে) উপদেশ দাও, (তাতেও কাজ না হলে) বিছানায় তাদের থেকে বিচ্ছিন্ন থাকো, (তবুও কাজ না হলে) তাদেরকে (হালকাভাবে) প্রহার করো। অতঃপর যদি তারা তোমাদের আনুগত্য করে, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ (অজুহাত) অনুসন্ধান কোরো না। নিশ্চয় আল্লাহ সমুন্নত, মহান।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন