আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ১৭৬يَسْتَفْتُونَكَ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِى ٱلْكَلَٰلَةِ إِنِ ٱمْرُؤٌا۟ هَلَكَ لَيْسَ لَهُۥ وَلَدٌ وَلَهُۥٓ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌ فَإِن كَانَتَا ٱثْنَتَيْنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَ وَإِن كَانُوٓا۟ إِخْوَةً رِّجَالًا وَنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ
সরল অনুবাদ
তারা আপনার কাছে (কালালাহ্ সম্পর্কে) বিধান জানতে চাইছে; বলুন, আল্লাহ তোমাদেরকে কালালাহ্ (অর্থাৎ যার পিতা-মাতা ও সন্তান কেউই নেই এমন মৃত ব্যক্তির উত্তরাধিকার-অবস্থা) সম্পর্কে বিধান দিচ্ছেন — যদি এমন কোনো ব্যক্তি মারা যায় যার কোনো সন্তান নেই, কিন্তু তার এক বোন আছে, তাহলে সে যা রেখে গেছে তার অর্ধেক ঐ বোনের জন্য; আর (বিপরীত ক্ষেত্রে) সে (ভাই) তার (বোনের সমস্ত সম্পত্তির) পূর্ণ উত্তরাধিকারী হবে, যদি ঐ বোনের কোনো সন্তান না থাকে। অতঃপর যদি (উত্তরাধিকারিণী) বোনেরা দুইজন হয়, তবে মৃতের রেখে যাওয়া সম্পদের দুই-তৃতীয়াংশ তাদের জন্য; আর যদি (উত্তরাধিকারীরা) একাধিক ভাই ও বোন মিলিতভাবে হয়, তবে একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান (অর্থাৎ পুরুষ নারীর দ্বিগুণ পাবে)। আল্লাহ তোমাদের জন্য এসব বিধান সুস্পষ্টভাবে বর্ণনা করে দিচ্ছেন, যাতে তোমরা (উত্তরাধিকার বণ্টনে) পথভ্রষ্ট না হও। আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন