আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ১৪১ٱلَّذِينَ يَتَرَبَّصُونَ بِكُمْ فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ ٱللَّهِ قَالُوٓا۟ أَلَمْ نَكُن مَّعَكُمْ وَإِن كَانَ لِلْكَٰفِرِينَ نَصِيبٌ قَالُوٓا۟ أَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُم مِّنَ ٱلْمُؤْمِنِينَ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَن يَجْعَلَ ٱللَّهُ لِلْكَٰفِرِينَ عَلَى ٱلْمُؤْمِنِينَ سَبِيلًا
সরল অনুবাদ
যারা তোমাদের প্রতি (পরিণতির) অপেক্ষায় থাকে; অতঃপর আল্লাহর পক্ষ থেকে তোমাদের কোনো বিজয় হলে তারা বলে, আমরা কি তোমাদের সাথেই ছিলাম না? আর কাফেরদের ভাগ্যে কোনো (বিজয়ের) অংশ জুটলে তারা বলে, আমরা কি তোমাদের উপর কর্তৃত্ব করিনি এবং মুমিনদের কবল থেকে তোমাদেরকে রক্ষা করিনি? অতএব আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মাঝে ফায়সালা করবেন। আর আল্লাহ কখনো কাফেরদেরকে মুমিনদের উপর (বিজয়ের) কোনো পথ দেবেন না।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন