আয়াত
আন-নিসা · সূরা ৪ · আয়াত ১০২وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ ٱلصَّلَوٰةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُوٓا۟ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا۟ فَلْيَكُونُوا۟ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَىٰ لَمْ يُصَلُّوا۟ فَلْيُصَلُّوا۟ مَعَكَ وَلْيَأْخُذُوا۟ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَٰحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِن كَانَ بِكُمْ أَذًى مِّن مَّطَرٍ أَوْ كُنتُم مَّرْضَىٰٓ أَن تَضَعُوٓا۟ أَسْلِحَتَكُمْ وَخُذُوا۟ حِذْرَكُمْ إِنَّ ٱللَّهَ أَعَدَّ لِلْكَٰفِرِينَ عَذَابًا مُّهِينًا
সরল অনুবাদ
আর (হে রাসূল,) যখন আপনি তাদের মধ্যে অবস্থান করেন এবং তাদের জন্য সালাত কায়েম করেন (সালাতে ইমামতি করেন), তখন তাদের একদল আপনার সাথে (সালাতে) দাঁড়াক এবং তারা নিজ নিজ অস্ত্র সাথে রাখুক। অতঃপর যখন তারা সিজদা করে নেয় (নিজেদের অংশ শেষ করে), তখন তারা তোমাদের পেছনে (শত্রুর সম্মুখীন হয়ে প্রহরারত) অবস্থান নিক এবং অপর দলটি আসুক, যারা এখনও সালাত আদায় করেনি; অতঃপর তারা আপনার সাথে সালাত আদায় করুক এবং তারাও সতর্কতা ও নিজ নিজ অস্ত্র সাথে রাখুক। কাফিররা চায় যে, তোমরা যদি তোমাদের অস্ত্র ও আসবাবপত্র থেকে গাফেল হও, তাহলে তারা একযোগে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। তবে বৃষ্টির কারণে কষ্ট হলে অথবা তোমরা অসুস্থ থাকলে অস্ত্র নামিয়ে রাখলে তোমাদের কোনো গুনাহ নেই; (এমতাবস্থায়ও) তোমরা সতর্কতা অবলম্বন করবে। নিশ্চয় আল্লাহ কাফিরদের জন্য অপমানজনক আযাব প্রস্তুত করে রেখেছেন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন