আয়াত
আয-যুমার · সূরা ৩৯ · আয়াত ২৩ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَـٰبًا مُّتَشَـٰبِهًا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ ٢٣
সরল অনুবাদ
আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী, এমন এক কিতাব আকারে যার আয়াতসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ ও বারবার আবৃত্ত; যারা তাদের রবকে ভয় করে, তাদের গায়ের চামড়া তা শুনে রোমাঞ্চিত হয়ে ওঠে, অতঃপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে নরম হয়ে আসে। এটাই আল্লাহর হেদায়াত, যাকে ইচ্ছা তিনি এর দ্বারা পথ দেখান; আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন