আয়াত
ফাতির · সূরা ৩৫ · আয়াত ১৮وَ لَا تَزِرُ وَازِرَةٌ وِّزۡرَ اُخۡرَىٰ ؕ وَاِنۡ تَدۡعُ مُثۡقَلَةٌ اِلٰى حِمۡلِهَا لَا يُحۡمَلۡ مِنۡهُ شَىۡءٌ وَّلَوۡ كَانَ ذَا قُرۡبٰى ؕ اِنَّمَا تُنۡذِرُ الَّذِيۡنَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ بِالۡغَيۡبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنۡ تَزَكّٰى فَاِنَّمَا يَتَزَكّٰى لِنَفۡسِهٖ ؕ وَاِلَى اللّٰهِ الۡمَصِيۡرُ
সরল অনুবাদ
কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি নিজের বোঝা বহনের জন্য (কাউকে) ডাকে, তবে তার বোঝা থেকে কিছুই বহন করা হবে না, ডাকা ব্যক্তি নিকটাত্মীয় হলেও। আপনি তো কেবল তাদেরই সতর্ক করতে পারেন, যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং নামায কায়েম করে। আর যে নিজেকে পবিত্র করে, সে তো নিজের জন্যই পবিত্র হয়। আর আল্লাহরই কাছে (সবার) প্রত্যাবর্তন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন