আয়াত

সাবা · সূরা ৩৪ · আয়াত ৩৩

وَقَالَ الَّذِيۡنَ اسۡتُضۡعِفُوۡا لِلَّذِيۡنَ اسۡتَكۡبَرُوۡا بَلۡ مَكۡرُ الَّيۡلِ وَ النَّهَارِ اِذۡ تَاۡمُرُوۡنَـنَاۤ اَنۡ نَّـكۡفُرَ بِاللّٰهِ وَنَجۡعَلَ لَهٗۤ اَنۡدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الۡعَذَابَ ؕ وَجَعَلۡنَا الۡاَغۡلٰلَ فِىۡۤ اَعۡنَاقِ الَّذِيۡنَ كَفَرُوۡا ؕ هَلۡ يُجۡزَوۡنَ اِلَّا مَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ

সরল অনুবাদ

আর যাদের দুর্বল মনে করা হয়েছিল, তারা অহংকারীদের বলবে, বরং (তোমাদের) দিনরাতের চক্রান্তই (আমাদের বাধা দিয়েছে), যখন তোমরা আমাদের আদেশ করতে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সমকক্ষ স্থির করি। শাস্তি দেখার সময় তারা অনুশোচনা গোপন রাখবে। আর যারা কুফরি করেছিল, আমি তাদের গলায় শিকল পরিয়ে দেব। তারা যা করত, তা ছাড়া অন্য কিছুর প্রতিদান কি তাদের দেওয়া হবে?

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন