আয়াত

সাবা · সূরা ৩৪ · আয়াত ৩১

وَقَالَ الَّذِيۡنَ كَفَرُوۡا لَنۡ نُّؤۡمِنَ بِهٰذَا الۡقُرۡاٰنِ وَلَا بِالَّذِىۡ بَيۡنَ يَدَيۡهِؕ وَلَوۡ تَرٰٓى اِذِ الظّٰلِمُوۡنَ مَوۡقُوۡفُوۡنَ عِنۡدَ رَبِّهِمۡ ۖۚ يَرۡجِعُ بَعۡضُهُمۡ اِلٰى بَعۡضِ اۨلۡقَوۡلَۚ يَقُوۡلُ الَّذِيۡنَ اسۡتُضۡعِفُوۡا لِلَّذِيۡنَ اسۡتَكۡبَرُوۡا لَوۡلَاۤ اَنۡـتُمۡ لَـكُـنَّا مُؤۡمِنِيۡنَ

সরল অনুবাদ

কাফিররা বলে, আমরা কখনোই এই কুরআনে ঈমান আনব না, আর এর আগে যা এসেছে তাতেও না। আপনি যদি দেখতেন, যখন জালিমদের তাদের প্রতিপালকের সামনে দাঁড় করিয়ে রাখা হবে! তারা একে অপরের দিকে কথা ছুড়ে দেবে। যাদের দুর্বল মনে করা হয়েছিল, তারা অহংকারীদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন