আয়াত

আল-আহযাব · সূরা ৩৩ · আয়াত ৫৩

يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لَا تَدۡخُلُوۡا بُيُوۡتَ النَّبِىِّ اِلَّاۤ اَنۡ يُّؤۡذَنَ لَـكُمۡ اِلٰى طَعَامٍ غَيۡرَ نٰظِرِيۡنَ اِنٰٮهُ وَلٰـكِنۡ اِذَا دُعِيۡتُمۡ فَادۡخُلُوۡا فَاِذَا طَعِمۡتُمۡ فَانْتَشِرُوۡا وَلَا مُسۡتَاۡنِسِيۡنَ لِحَـدِيۡثٍ ؕ اِنَّ ذٰلِكُمۡ كَانَ يُؤۡذِى النَّبِىَّ فَيَسۡتَحۡىٖ مِنۡكُمۡ وَاللّٰهُ لَا يَسۡتَحۡىٖ مِنَ الۡحَـقِّ ؕ وَاِذَا سَاَ لۡتُمُوۡهُنَّ مَتَاعًا فَسۡـَٔـــلُوۡهُنَّ مِنۡ وَّرَآءِ حِجَابٍ ؕ ذٰ لِكُمۡ اَطۡهَرُ لِقُلُوۡبِكُمۡ وَقُلُوۡبِهِنَّ ؕ وَمَا كَانَ لَـكُمۡ اَنۡ تُؤۡذُوۡا رَسُوۡلَ اللّٰهِ وَلَاۤ اَنۡ تَـنۡكِحُوۡۤا اَزۡوَاجَهٗ مِنۡۢ بَعۡدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمۡ كَانَ عِنۡدَ اللّٰهِ عَظِيۡمًا

সরল অনুবাদ

হে ঈমানদারগণ! নবীর ঘরগুলোতে প্রবেশ করো না; তবে খাবারের দাওয়াতে অনুমতি দেওয়া হলে (যেতে পারো), কিন্তু খাবার তৈরি হওয়ার অপেক্ষায় থেকো না। যখন তোমাদের ডাকা হয় তখন প্রবেশ করো; আর খাওয়া শেষ হলে ছড়িয়ে পড়ো (চলে যাও), আলাপে মেতে বসেও থেকো না। নিশ্চয়ই এটা নবীকে কষ্ট দেয়, অথচ তিনি তোমাদের (উঠিয়ে দিতে) সংকোচ বোধ করেন; আর আল্লাহ সত্য বলতে সংকোচ করেন না। আর তোমরা যখন তাঁর স্ত্রীদের কাছে কোনো জিনিস চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তর ও তাদের অন্তরের জন্য অধিক পবিত্র। আর আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এবং তাঁর পরে তাঁর স্ত্রীদের কখনো বিয়ে করা তোমাদের জন্য সঙ্গত নয়। নিশ্চয়ই এটা আল্লাহর কাছে গুরুতর (অপরাধ)।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন