আয়াত
আল-আহযাব · সূরা ৩৩ · আয়াত ৫০يٰۤاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَحۡلَلۡنَا لَـكَ اَزۡوَاجَكَ الّٰتِىۡۤ اٰتَيۡتَ اُجُوۡرَهُنَّ وَمَا مَلَـكَتۡ يَمِيۡنُكَ مِمَّاۤ اَفَآءَ اللّٰهُ عَلَيۡكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِىۡ هَاجَرۡنَ مَعَكَ وَامۡرَاَةً مُّؤۡمِنَةً اِنۡ وَّهَبَتۡ نَفۡسَهَا لِلنَّبِىِّ اِنۡ اَرَادَ النَّبِىُّ اَنۡ يَّسۡتَـنۡكِحَهَا خَالِصَةً لَّـكَ مِنۡ دُوۡنِ الۡمُؤۡمِنِيۡنَ ؕ قَدۡ عَلِمۡنَا مَا فَرَضۡنَا عَلَيۡهِمۡ فِىۡۤ اَزۡوَاجِهِمۡ وَمَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ لِكَيۡلَا يَكُوۡنَ عَلَيۡكَ حَرَجٌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوۡرًا رَّحِيۡمًا
সরল অনুবাদ
হে নবী, আমি আপনার জন্য হালাল করেছি আপনার সেই স্ত্রীদেরকে, যাদের মোহর আপনি আদায় করেছেন; আর আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে আপনাকে যা দান করেছেন, তার মধ্য থেকে আপনার অধিকারভুক্ত দাসীদেরকে; এবং আপনার চাচার কন্যাদেরকে, ফুফুদের কন্যাদেরকে, মামার কন্যাদেরকে ও খালাদের কন্যাদেরকে, যারা আপনার সাথে হিজরত করেছে; আর সেই মুমিন নারীকেও, যদি সে নিজেকে নবীর জন্য দান করে এবং নবী তাকে বিবাহ করতে চান। (এ বিধান) অন্য মুমিনদের বাদ দিয়ে কেবল আপনার জন্য। তাদের স্ত্রীদের ও তাদের অধিকারভুক্ত দাসীদের বিষয়ে তাদের উপর আমি যা ফরয করেছি, তা আমার জানা আছে। (আপনাকে এই সুবিধা দেওয়া হয়েছে) যাতে আপনার কোনো সংকীর্ণতা না থাকে। আর আল্লাহ পরম ক্ষমাশীল, অতি দয়ালু।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন