আয়াত

আল-আহযাব · সূরা ৩৩ · আয়াত ৩৭

وَاِذۡ تَقُوۡلُ لِلَّذِىۡۤ اَنۡعَمَ اللّٰهُ عَلَيۡهِ وَاَنۡعَمۡتَ عَلَيۡهِ اَمۡسِكۡ عَلَيۡكَ زَوۡجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخۡفِىۡ فِىۡ نَفۡسِكَ مَا اللّٰهُ مُبۡدِيۡهِ وَتَخۡشَى النَّاسَ ۚ وَاللّٰهُ اَحَقُّ اَنۡ تَخۡشٰٮهُ ؕ فَلَمَّا قَضٰى زَيۡدٌ مِّنۡهَا وَطَرًا زَوَّجۡنٰكَهَا لِكَىۡ لَا يَكُوۡنَ عَلَى الۡمُؤۡمِنِيۡنَ حَرَجٌ فِىۡۤ اَزۡوَاجِ اَدۡعِيَآٮِٕهِمۡ اِذَا قَضَوۡا مِنۡهُنَّ وَطَرًا ؕ وَكَانَ اَمۡرُ اللّٰهِ مَفۡعُوۡلًا

সরল অনুবাদ

স্মরণ করুন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে আপনি যখন বলছিলেন, “তুমি তোমার স্ত্রীকে নিজের কাছেই রেখে দাও এবং আল্লাহকে ভয় করো।” আর আপনি নিজের মনে এমন কথা গোপন রাখছিলেন, যা আল্লাহ প্রকাশ করে দেবেন; আপনি মানুষকে ভয় করছিলেন, অথচ আল্লাহই অধিক হকদার যে, আপনি তাঁকে ভয় করবেন। এরপর যায়দ যখন তার (স্ত্রীর) সঙ্গে প্রয়োজন মিটিয়ে নিল (তালাক দিল), তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়ে দিলাম, যাতে মুমিনদের পালকপুত্ররা নিজেদের স্ত্রীদের সঙ্গে প্রয়োজন মিটিয়ে নিলে (তালাক দিলে) তাদের বিয়ে করার ব্যাপারে মুমিনদের কোনো সংকীর্ণতা না থাকে। আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়েই থাকে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন