আয়াত

আলে ইমরান · সূরা · আয়াত ১৯৫

فَٱسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّى لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ بَعْضُكُم مِّنۢ بَعْضٍ فَٱلَّذِينَ هَاجَرُوا۟ وَأُخْرِجُوا۟ مِن دِيَٰرِهِمْ وَأُوذُوا۟ فِى سَبِيلِى وَقَٰتَلُوا۟ وَقُتِلُوا۟ لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّـَٔاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ثَوَابًا مِّنْ عِندِ ٱللَّهِ وَٱللَّهُ عِندَهُۥ حُسْنُ ٱلثَّوَابِ

সরল অনুবাদ

তখন তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে, আমি তোমাদের কোনো কর্মীর কর্ম বিনষ্ট করি না — সে পুরুষ হোক বা নারী; তোমরা একে অপরেরই অংশ। সুতরাং যারা হিজরত করেছে, নিজেদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে, যুদ্ধ করেছে ও নিহত হয়েছে — আমি অবশ্যই তাদের পাপগুলো মুছে দেব এবং অবশ্যই তাদের এমন জান্নাতে প্রবেশ করাব, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত; আল্লাহর পক্ষ থেকে পুরস্কারস্বরূপ। আর উত্তম পুরস্কার তো আল্লাহরই কাছে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন