আয়াত

আলে ইমরান · সূরা · আয়াত ১৫৬

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَكُونُوا۟ كَٱلَّذِينَ كَفَرُوا۟ وَقَالُوا۟ لِإِخْوَٰنِهِمْ إِذَا ضَرَبُوا۟ فِى ٱلْأَرْضِ أَوْ كَانُوا۟ غُزًّى لَّوْ كَانُوا۟ عِندَنَا مَا مَاتُوا۟ وَمَا قُتِلُوا۟ لِيَجْعَلَ ٱللَّهُ ذَٰلِكَ حَسْرَةً فِى قُلُوبِهِمْ وَٱللَّهُ يُحْىِۦ وَيُمِيتُ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

সরল অনুবাদ

হে ঈমানদারগণ! তোমরা তাদের মতো হয়ো না, যারা কুফরি করেছে এবং নিজেদের ভাইয়েরা যখন সফরে বেরিয়েছে বা যুদ্ধে গিয়েছে (আর সেখানে মারা পড়েছে), তখন তাদের সম্পর্কে বলেছে — ওরা আমাদের কাছে থাকলে না মরত, না নিহত হতো। এভাবে আল্লাহ এ কথাটিকেই তাদের অন্তরে আক্ষেপ বানিয়ে দেন। আল্লাহই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। আর তোমরা যা কর, আল্লাহ তা দেখছেন।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন