আয়াত

আলে ইমরান · সূরা · আয়াত ১৫৪

ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّنۢ بَعْدِ ٱلْغَمِّ أَمَنَةً نُّعَاسًا يَغْشَىٰ طَآئِفَةً مِّنكُمْ وَطَآئِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِٱللَّهِ غَيْرَ ٱلْحَقِّ ظَنَّ ٱلْجَٰهِلِيَّةِ يَقُولُونَ هَل لَّنَا مِنَ ٱلْأَمْرِ مِن شَىْءٍ قُلْ إِنَّ ٱلْأَمْرَ كُلَّهُۥ لِلَّهِ يُخْفُونَ فِىٓ أَنفُسِهِم مَّا لَا يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ ٱلْأَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هَٰهُنَا قُل لَّوْ كُنتُمْ فِى بُيُوتِكُمْ لَبَرَزَ ٱلَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ ٱلْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِىَ ٱللَّهُ مَا فِى صُدُورِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِى قُلُوبِكُمْ وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

সরল অনুবাদ

এরপর তিনি সেই দুঃখের পর তোমাদের ওপর প্রশান্তি — এক তন্দ্রা নাযিল করলেন, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করে ফেলছিল; আর আরেক দল, নিজেদের প্রাণের চিন্তাই যাদের ব্যতিব্যস্ত রেখেছিল, তারা আল্লাহ সম্পর্কে অসত্য ধারণা — জাহিলি যুগের ধারণা পোষণ করছিল। তারা বলছিল, এ ব্যাপারে আমাদের কি কিছু করার আছে? বলুন, সমস্ত ব্যাপারই আল্লাহর হাতে। তারা মনের ভেতরে এমন কিছু লুকিয়ে রাখে, যা তোমার কাছে প্রকাশ করে না। তারা বলে, এ ব্যাপারে আমাদের কিছু করার থাকলে আমরা এখানে নিহত হতাম না। বলুন, তোমরা নিজেদের ঘরে থাকলেও যাদের নিহত হওয়া লিখে দেওয়া হয়েছে, তারা নিজেদের শয্যাস্থানের দিকে অবশ্যই বেরিয়ে পড়ত। আর এসব এজন্য যে, আল্লাহ তোমাদের বুকের ভেতরের বিষয় পরীক্ষা করবেন এবং তোমাদের অন্তরের বিষয় পরিশুদ্ধ করবেন। আর আল্লাহ অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্যক অবগত।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন