আয়াত
আলে ইমরান · সূরা ৩ · আয়াত ১৫২وَلَقَدْ صَدَقَكُمُ ٱللَّهُ وَعْدَهُۥٓ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِۦ حَتَّىٰٓ إِذَا فَشِلْتُمْ وَتَنَٰزَعْتُمْ فِى ٱلْأَمْرِ وَعَصَيْتُم مِّنۢ بَعْدِ مَآ أَرَىٰكُم مَّا تُحِبُّونَ مِنكُم مَّن يُرِيدُ ٱلدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ ٱلْءَاخِرَةَ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ وَلَقَدْ عَفَا عَنكُمْ وَٱللَّهُ ذُو فَضْلٍ عَلَى ٱلْمُؤْمِنِينَ
সরল অনুবাদ
আল্লাহ তো তোমাদের সাথে তাঁর ওয়াদা সত্য করে দেখিয়েছিলেন, যখন তোমরা তাঁর অনুমতিক্রমে তাদেরকে নির্মূল করছিলে; অবশেষে যখন তোমরা সাহস হারালে, নির্দেশের ব্যাপারে বিবাদে জড়ালে এবং তিনি তোমাদের প্রিয় বস্তু দেখিয়ে দেওয়ার পর তোমরা অবাধ্য হলে (তখন বিজয় হাতছাড়া হলো)। তোমাদের কেউ চাইছিল দুনিয়া, কেউ চাইছিল আখিরাত। এরপর তিনি তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন, যাতে তোমাদের পরীক্ষা করেন। আর তিনি তো তোমাদের ক্ষমা করেই দিয়েছেন; আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহশীল।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন