আয়াত
আন-নূর · সূরা ২৪ · আয়াত ৬১لَـيۡسَ عَلَى الۡاَعۡمٰى حَرَجٌ وَّلَا عَلَى الۡاَعۡرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الۡمَرِيۡضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنۡفُسِكُمۡ اَنۡ تَاۡكُلُوۡا مِنۡۢ بُيُوۡتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اٰبَآٮِٕكُمۡ اَوۡ بُيُوۡتِ اُمَّهٰتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اِخۡوَانِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَخَوٰتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَعۡمَامِكُمۡ اَوۡ بُيُوۡتِ عَمّٰتِكُمۡ اَوۡ بُيُوۡتِ اَخۡوَالِكُمۡ اَوۡ بُيُوۡتِ خٰلٰتِكُمۡ اَوۡ مَا مَلَكۡتُمۡ مَّفَاتِحَهٗۤ اَوۡ صَدِيۡقِكُمۡؕ لَـيۡسَ عَلَيۡكُمۡ جُنَاحٌ اَنۡ تَاۡكُلُوۡا جَمِيۡعًا اَوۡ اَشۡتَاتًا ؕ فَاِذَا دَخَلۡتُمۡ بُيُوۡتًا فَسَلِّمُوۡا عَلٰٓى اَنۡفُسِكُمۡ تَحِيَّةً مِّنۡ عِنۡدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الۡاٰيٰتِ لَعَلَّكُمۡ تَعۡقِلُوۡنَ
সরল অনুবাদ
অন্ধের জন্য কোনো দোষ নেই, খোঁড়ার জন্য কোনো দোষ নেই, রোগীর জন্যও কোনো দোষ নেই; আর তোমাদের নিজেদের জন্যও (কোনো দোষ) নেই যে, তোমরা খাবে তোমাদের ঘর থেকে, অথবা তোমাদের পিতাদের ঘর থেকে, তোমাদের মায়েদের ঘর থেকে, তোমাদের ভাইদের ঘর থেকে, তোমাদের বোনদের ঘর থেকে, তোমাদের চাচাদের ঘর থেকে, তোমাদের ফুফুদের ঘর থেকে, তোমাদের মামাদের ঘর থেকে, তোমাদের খালাদের ঘর থেকে, অথবা সেই ঘর থেকে যার চাবি তোমাদের হাতে আছে, অথবা তোমাদের বন্ধুর (ঘর) থেকে। তোমরা একসাথে খাও কিংবা আলাদা আলাদা খাও, তাতে তোমাদের কোনো গুনাহ নেই। অতঃপর যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে, তখন নিজেদের লোকদের সালাম দেবে; এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বরকতময় ও পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্ট করে বর্ণনা করেন, যাতে তোমরা বুঝতে পারো।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন