আয়াত

আন-নূর · সূরা ২৪ · আয়াত ৪৩

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰهَ يُزۡجِىۡ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيۡنَهٗ ثُمَّ يَجۡعَلُهٗ رُكَامًا فَتَرَى الۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلٰلِهٖۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنۡ جِبَالٍ فِيۡهَا مِنۡۢ بَرَدٍ فَيُـصِيۡبُ بِهٖ مَنۡ يَّشَآءُ وَ يَصۡرِفُهٗ عَنۡ مَّنۡ يَّشَآءُ ؕ يَكَادُ سَنَا بَرۡقِهٖ يَذۡهَبُ بِالۡاَبۡصَارِؕ

সরল অনুবাদ

তুমি কি দেখোনি, আল্লাহ মেঘমালাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যান, তারপর সেগুলোকে একত্র করেন, তারপর স্তূপে পরিণত করেন? অতঃপর তুমি দেখো, তার ফাঁক দিয়ে বৃষ্টি বের হয়ে আসছে। আর তিনি আকাশ থেকে — সেখানকার পাহাড়সদৃশ (মেঘখণ্ড) থেকে — কিছু শিলা বর্ষণ করেন, তারপর তা দিয়ে যাকে ইচ্ছা আঘাত করেন, আর যার থেকে ইচ্ছা তা সরিয়ে রাখেন। তার বিদ্যুতের ঝলক যেন দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম করে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন