আয়াত
আন-নূর · সূরা ২৪ · আয়াত ৩৫اَللّٰهُ نُوۡرُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ مَثَلُ نُوۡرِهٖ كَمِشۡكٰوةٍ فِيۡهَا مِصۡبَاحٌ ؕ الۡمِصۡبَاحُ فِىۡ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوۡكَبٌ دُرِّىٌّ يُّوۡقَدُ مِنۡ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيۡتُوۡنَةٍ لَّا شَرۡقِيَّةٍ وَّلَا غَرۡبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيۡتُهَا يُضِىۡٓءُ وَلَوۡ لَمۡ تَمۡسَسۡهُ نَارٌ ؕ نُوۡرٌ عَلٰى نُوۡرٍ ؕ يَهۡدِى اللّٰهُ لِنُوۡرِهٖ مَنۡ يَّشَآءُ ؕ وَ يَضۡرِبُ اللّٰهُ الۡاَمۡثَالَ لِلنَّاسِؕ وَاللّٰهُ بِكُلِّ شَىۡءٍ عَلِيۡمٌ ۙ
সরল অনুবাদ
আল্লাহ আসমানসমূহ ও যমীনের নূর (আলোদাতা, পথপ্রদর্শক)। তাঁর নূরের উপমা যেন একটি তাক (দেয়ালের কুলুঙ্গি), যার ভিতরে আছে একটি প্রদীপ; প্রদীপটি রয়েছে একটি কাচের আধারের মধ্যে; কাচের আধারটি যেন একটি দীপ্তিমান তারা। প্রদীপটি জ্বালানো হয় এক বরকতময় যাইতুন গাছের (তেল) থেকে, যে গাছ না পূর্বদিকের, না পশ্চিমদিকের। আগুন তাকে স্পর্শ না করলেও তার তেল যেন আলো ছড়িয়ে দেবে। (এ যেন) নূরের উপর নূর। আল্লাহ যাকে ইচ্ছা করেন, তাঁর নূরের দিকে পথ দেখান। আর আল্লাহ মানুষের জন্য উপমাসমূহ বর্ণনা করেন। আল্লাহ প্রতিটি বিষয়ে সম্যক জ্ঞাত।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন