আয়াত

আন-নূর · সূরা ২৪ · আয়াত ৩৩

وَلۡيَسۡتَعۡفِفِ الَّذِيۡنَ لَا يَجِدُوۡنَ نِكَاحًا حَتّٰى يُغۡنِيَهُمُ اللّٰهُ مِنۡ فَضۡلِهٖؕ وَالَّذِيۡنَ يَبۡتَغُوۡنَ الۡـكِتٰبَ مِمَّا مَلَـكَتۡ اَيۡمَانُكُمۡ فَكَاتِبُوۡهُمۡ اِنۡ عَلِمۡتُمۡ فِيۡهِمۡ خَيۡرًا ۖ  وَّاٰ تُوۡهُمۡ مِّنۡ مَّالِ اللّٰهِ الَّذِىۡۤ اٰتٰٮكُمۡ ؕ وَلَا تُكۡرِهُوۡا فَتَيٰتِكُمۡ عَلَى الۡبِغَآءِ اِنۡ اَرَدۡنَ تَحَصُّنًا لِّـتَبۡتَغُوۡا عَرَضَ الۡحَيٰوةِ الدُّنۡيَا ؕ وَمَنۡ يُّكۡرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنۡۢ بَعۡدِ اِكۡرَاهِهِنَّ غَفُوۡرٌ رَّحِيۡمٌ

সরল অনুবাদ

যারা বিবাহের সামর্থ্য পায় না, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। আর তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের মধ্যে যারা (মুক্তির জন্য) লিখিত চুক্তি করতে চায়, তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানলে তাদের সাথে চুক্তি করো। আর আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছেন, তা থেকে তাদের দাও। তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী সামগ্রীর আশায় তাদের ব্যভিচারে বাধ্য করো না। আর কেউ তাদের বাধ্য করলে, তাদের বাধ্য হওয়ার পর আল্লাহ (সেই নারীদের প্রতি) অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন