আয়াত

আল-হাজ্জ · সূরা ২২ · আয়াত ৭৮

وَجَاهِدُوۡا فِى اللّٰهِ حَقَّ جِهَادِهٖؕ هُوَ اجۡتَبٰٮكُمۡ وَمَا جَعَلَ عَلَيۡكُمۡ فِى الدِّيۡنِ مِنۡ حَرَجٍؕ مِلَّةَ اَبِيۡكُمۡ اِبۡرٰهِيۡمَؕ هُوَ سَمّٰٮكُمُ الۡمُسۡلِمِيۡنَ ۙ مِنۡ قَبۡلُ وَفِىۡ هٰذَا لِيَكُوۡنَ الرَّسُوۡلُ شَهِيۡدًا عَلَيۡكُمۡ وَتَكُوۡنُوۡا شُهَدَآءَ عَلَى النَّاسِ ۖۚ فَاَقِيۡمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاعۡتَصِمُوۡا بِاللّٰهِؕ هُوَ مَوۡلٰٮكُمۡۚ فَنِعۡمَ الۡمَوۡلٰى وَنِعۡمَ النَّصِيۡرُ

সরল অনুবাদ

আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত (জিহাদের হক আদায় করে)। তিনি তোমাদের মনোনীত করেছেন এবং দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। এটাই তোমাদের পিতা ইবরাহীমের আদর্শ। তিনি (আল্লাহ) আগেও তোমাদের নাম রেখেছেন 'মুসলিম', আর এই কুরআনেও; যাতে রাসূল তোমাদের বিষয়ে সাক্ষী হন এবং তোমরা সাক্ষী হও মানবজাতির বিষয়ে। অতএব তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্ত করে আঁকড়ে ধরো। তিনিই তোমাদের অভিভাবক; কতই না উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী!

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন