আয়াত

আল-হাজ্জ · সূরা ২২ · আয়াত ৫

يٰۤـاَيُّهَا النَّاسُ اِنۡ كُنۡـتُمۡ فِىۡ رَيۡبٍ مِّنَ الۡبَـعۡثِ فَاِنَّـا خَلَقۡنٰكُمۡ مِّنۡ تُرَابٍ ثُمَّ مِنۡ نُّـطۡفَةٍ ثُمَّ مِنۡ عَلَقَةٍ ثُمَّ مِنۡ مُّضۡغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَيۡرِ مُخَلَّقَةٍ لِّـنُبَيِّنَ لَـكُمۡ ؕ وَنُقِرُّ فِى الۡاَرۡحَامِ مَا نَشَآءُ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخۡرِجُكُمۡ طِفۡلًا ثُمَّ لِتَبۡلُغُوۡۤا اَشُدَّكُمۡ ۚ وَمِنۡكُمۡ مَّنۡ يُّتَوَفّٰى وَمِنۡكُمۡ مَّنۡ يُّرَدُّ اِلٰٓى اَرۡذَلِ الۡعُمُرِ لِكَيۡلَا يَعۡلَمَ مِنۡۢ بَعۡدِ عِلۡمٍ شَيۡــًٔـا ؕ وَتَرَى الۡاَرۡضَ هَامِدَةً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَيۡهَا الۡمَآءَ اهۡتَزَّتۡ وَرَبَتۡ وَاَنۡۢبَـتَتۡ مِنۡ كُلِّ زَوۡجٍۢ بَهِيۡجٍ

সরল অনুবাদ

হে মানুষ! পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা সন্দেহে থাকো, তবে (ভেবে দেখো) আমরা তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর গঠিত ও অগঠিত (পূর্ণাকৃতি ও অপূর্ণাকৃতি) গোশতপিণ্ড থেকে — যাতে তোমাদের কাছে (আমাদের ক্ষমতা) স্পষ্ট করে দিই। আর আমরা যা ইচ্ছা করি, তা এক নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে স্থির রাখি। তারপর তোমাদেরকে শিশুরূপে বের করে আনি; তারপর (লালন-পালন করি), যাতে তোমরা পূর্ণ যৌবনে পৌঁছাও। তোমাদের মধ্যে কারো মৃত্যু ঘটানো হয়, আবার কাউকে ফিরিয়ে নেওয়া হয় নিকৃষ্টতম বয়সে, যাতে জানার পরও সে কিছুই না জানে। আর তুমি জমিনকে দেখো শুষ্ক, প্রাণহীন; তারপর আমরা যখন তাতে পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত হয়, ফুলে ওঠে এবং সব ধরনের মনোরম (উদ্ভিদ) উদগত করে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন