আয়াত
আল-হাজ্জ · সূরা ২২ · আয়াত ৪০اۨلَّذِيۡنَ اُخۡرِجُوۡا مِنۡ دِيَارِهِمۡ بِغَيۡرِ حَقٍّ اِلَّاۤ اَنۡ يَّقُوۡلُوۡا رَبُّنَا اللّٰهُ ؕ وَلَوۡلَا دَ فۡعُ اللّٰهِ النَّاسَ بَعۡضَهُمۡ بِبَـعۡضٍ لَّهُدِّمَتۡ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلٰوتٌ وَّمَسٰجِدُ يُذۡكَرُ فِيۡهَا اسۡمُ اللّٰهِ كَثِيۡرًا ؕ وَلَيَنۡصُرَنَّ اللّٰهُ مَنۡ يَّنۡصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيۡزٌ
সরল অনুবাদ
যাদেরকে নিজেদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে, তারা বলেছিল, 'আমাদের রব আল্লাহ'। আল্লাহ যদি মানুষের একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে সন্ন্যাসীদের আশ্রম, গির্জা, উপাসনালয় ও মসজিদসমূহ — যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় — অবশ্যই ধ্বংস করে দেওয়া হতো। আর যে আল্লাহর (দ্বীনের) সাহায্য করে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ অবশ্যই শক্তিমান, পরাক্রমশালী।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন