আয়াত

ত্বহা · সূরা ২০ · আয়াত ৯৭

قَالَ فَاذۡهَبۡ فَاِنَّ لَـكَ فِى الۡحَيٰوةِ اَنۡ تَقُوۡلَ لَا مِسَاسَ وَاِنَّ لَـكَ مَوۡعِدًا لَّنۡ تُخۡلَفَهٗ ۚ وَانْظُرۡ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىۡ ظَلۡتَ عَلَيۡهِ عَاكِفًا ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنۡسِفَنَّهٗ فِى الۡيَمِّ نَسۡفًا

সরল অনুবাদ

মূসা বললেন, “তাহলে তুমি চলে যাও। এ জীবনে তোমার (শাস্তি) এই যে, তুমি বলবে, 'কোনো ছোঁয়াছুঁয়ি নেই'। আর তোমার জন্য একটি নির্ধারিত সময় আছে, যার ব্যতিক্রম করা হবে না। আর তুমি তোমার সেই উপাস্যের দিকে তাকাও, যার (পূজায়) তুমি নিষ্ঠার সাথে লেগে ছিলে। আমরা অবশ্যই তাকে পুড়িয়ে ফেলব, তারপর অবশ্যই তাকে চূর্ণ করে সাগরে ছড়িয়ে দেব।”

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন