আয়াত
আল-বাকারা · সূরা ২ · আয়াত ৮৫ثُمَّ أَنتُمْ هَٰٓؤُلَآءِ تَقْتُلُونَ أَنفُسَكُمْ وَتُخْرِجُونَ فَرِيقًا مِّنكُم مِّن دِيَٰرِهِمْ تَظَٰهَرُونَ عَلَيْهِم بِٱلْإِثْمِ وَٱلْعُدْوَٰنِ وَإِن يَأْتُوكُمْ أُسَٰرَىٰ تُفَٰدُوهُمْ وَهُوَ مُحَرَّمٌ عَلَيْكُمْ إِخْرَاجُهُمْ أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ ٱلْكِتَٰبِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَآءُ مَن يَفْعَلُ ذَٰلِكَ مِنكُمْ إِلَّا خِزْىٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَيَوْمَ ٱلْقِيَٰمَةِ يُرَدُّونَ إِلَىٰٓ أَشَدِّ ٱلْعَذَابِ وَمَا ٱللَّهُ بِغَٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ
সরল অনুবাদ
অতঃপর তোমরাই সেই লোক, যারা নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের একদলকে তাদের বাসভূমি থেকে বহিষ্কার করছ; তোমরা পাপ ও সীমালঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে একে অপরকে সাহায্য করছ; আর তারা যদি বন্দী হয়ে তোমাদের কাছে আসে, তবে তোমরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে নাও; অথচ তাদের বহিষ্কারই তোমাদের উপর হারাম ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস কর এবং কিছু অংশ অস্বীকার কর? সুতরাং তোমাদের মধ্যে যে এরূপ করে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তার আর কী প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম শাস্তির দিকে ফিরিয়ে দেওয়া হবে; আর তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে বেখবর নন।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন