আয়াত
আল-বাকারা · সূরা ২ · আয়াত ৬১وَإِذْ قُلْتُمْ يَٰمُوسَىٰ لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَٰحِدٍ فَٱدْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنۢبِتُ ٱلْأَرْضُ مِنۢ بَقْلِهَا وَقِثَّآئِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا قَالَ أَتَسْتَبْدِلُونَ ٱلَّذِى هُوَ أَدْنَىٰ بِٱلَّذِى هُوَ خَيْرٌ ٱهْبِطُوا۟ مِصْرًا فَإِنَّ لَكُم مَّا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ وَٱلْمَسْكَنَةُ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّۦنَ بِغَيْرِ ٱلْحَقِّ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ
সরল অনুবাদ
আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা একই খাবারে ধৈর্য ধরতে পারব না; সুতরাং আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের জন্য এমন কিছু উৎপন্ন করেন যা যমীন উৎপাদন করে — তার শাকসবজি, শসা, গম, মসুর ও পেঁয়াজ। মূসা বললেন, তোমরা কি উৎকৃষ্ট বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তু নিতে চাও? তোমরা কোনো শহরে নেমে যাও, তাহলে তোমরা যা চেয়েছ তা পাবে। আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র্য চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর গযবসহ ফিরে এলো। তা এ কারণে যে, তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করত। তা এ কারণে যে, তারা অবাধ্য হয়েছিল ও সীমালঙ্ঘন করত।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন