আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৮২

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِذَا تَدَايَنتُم بِدَيْنٍ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى فَٱكْتُبُوهُ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِٱلْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ ٱللَّهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ وَلْيَتَّقِ ٱللَّهَ رَبَّهُۥ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْـًٔا فَإِن كَانَ ٱلَّذِى عَلَيْهِ ٱلْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَن يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُۥ بِٱلْعَدْلِ وَٱسْتَشْهِدُوا۟ شَهِيدَيْنِ مِن رِّجَالِكُمْ فَإِن لَّمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَٱمْرَأَتَانِ مِمَّن تَرْضَوْنَ مِنَ ٱلشُّهَدَآءِ أَن تَضِلَّ إِحْدَىٰهُمَا فَتُذَكِّرَ إِحْدَىٰهُمَا ٱلْأُخْرَىٰ وَلَا يَأْبَ ٱلشُّهَدَآءُ إِذَا مَا دُعُوا۟ وَلَا تَسْـَٔمُوٓا۟ أَن تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَىٰٓ أَجَلِهِۦ ذَٰلِكُمْ أَقْسَطُ عِندَ ٱللَّهِ وَأَقْوَمُ لِلشَّهَٰدَةِ وَأَدْنَىٰٓ أَلَّا تَرْتَابُوٓا۟ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوٓا۟ إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِن تَفْعَلُوا۟ فَإِنَّهُۥ فُسُوقٌۢ بِكُمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَيُعَلِّمُكُمُ ٱللَّهُ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ

সরল অনুবাদ

হে ঈমানদারগণ! যখন তোমরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য পরস্পর ধার-কর্জের লেনদেন করো, তখন তা লিখে রাখো; আর তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তা লিখে দেয়। আল্লাহ যেমন তাকে শিখিয়েছেন তেমন লিখতে কোনো লেখক যেন অস্বীকার না করে; সে যেন লিখে দেয়, আর যার উপর দায় (ঋণগ্রহীতা) সে যেন লেখাটি বলে দেয় এবং তার রব আল্লাহকে ভয় করে ও তা থেকে কিছু কম না করে। অতঃপর যার উপর দায় সে যদি নির্বোধ বা দুর্বল হয় অথবা নিজে বলে দিতে অক্ষম হয়, তবে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে বলে দেয়। আর তোমাদের পুরুষদের মধ্য থেকে দুইজন সাক্ষী রাখো; যদি দুইজন পুরুষ না পাও, তবে একজন পুরুষ ও দুইজন নারী — এমন সাক্ষীদের মধ্য থেকে যাদের তোমরা পছন্দ করো — যাতে দুই নারীর একজন ভুলে গেলে অপরজন তাকে স্মরণ করিয়ে দেয়। আর সাক্ষীদেরকে যখন ডাকা হয় তারা যেন অস্বীকার না করে। ছোট হোক বা বড়, তা তার মেয়াদসহ লিখে রাখতে তোমরা অবহেলা করো না। এটি আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত, সাক্ষ্যের জন্য অধিক দৃঢ় এবং তোমাদের সন্দেহে না পড়ার অধিকতর নিকটবর্তী। তবে যদি তা নগদ লেনদেন হয়, যা তোমরা পরস্পর হাতে হাতে চালাও, তবে তা না লিখলে তোমাদের কোনো গুনাহ নেই। আর যখন তোমরা বেচাকেনা করো তখন সাক্ষী রাখো; আর কোনো লেখক ও কোনো সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত করা না হয়। যদি তোমরা এমন করো, তবে তা তোমাদের জন্য গুনাহের কাজ। আর তোমরা আল্লাহকে ভয় করো; আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেন, আর আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন