আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৫৯

أَوْ كَٱلَّذِى مَرَّ عَلَىٰ قَرْيَةٍ وَهِىَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا قَالَ أَنَّىٰ يُحْىِۦ هَٰذِهِ ٱللَّهُ بَعْدَ مَوْتِهَا فَأَمَاتَهُ ٱللَّهُ مِا۟ئَةَ عَامٍ ثُمَّ بَعَثَهُۥ قَالَ كَمْ لَبِثْتَ قَالَ لَبِثْتُ يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ قَالَ بَل لَّبِثْتَ مِا۟ئَةَ عَامٍ فَٱنظُرْ إِلَىٰ طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ وَٱنظُرْ إِلَىٰ حِمَارِكَ وَلِنَجْعَلَكَ ءَايَةً لِّلنَّاسِ وَٱنظُرْ إِلَى ٱلْعِظَامِ كَيْفَ نُنشِزُهَا ثُمَّ نَكْسُوهَا لَحْمًا فَلَمَّا تَبَيَّنَ لَهُۥ قَالَ أَعْلَمُ أَنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

সরল অনুবাদ

অথবা সেই ব্যক্তির মতো, যে এমন এক জনপদ দিয়ে অতিক্রম করছিল, যা তার ছাদসহ ধসে পড়ে বিরান হয়ে পড়েছিল। সে বলল, মৃত্যুর পর আল্লাহ কীভাবে একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাকে একশ বছর মৃত রাখলেন, তারপর তাকে পুনর্জীবিত করলেন। তিনি বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, একদিন বা দিনের কিছু অংশ অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি একশ বছর অবস্থান করেছ। এবার তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও, তা পচে যায়নি; আর তোমার গাধাটির দিকে তাকাও। আর (এসব করেছি) যাতে আমি তোমাকে মানুষের জন্য নিদর্শন বানাই। আর হাড়গুলোর দিকে তাকাও, কীভাবে আমি সেগুলো জোড়া লাগিয়ে দাঁড় করাই, অতঃপর তাতে গোশত পরিয়ে দিই। অতঃপর যখন তার কাছে (বিষয়টি) সুস্পষ্ট হয়ে গেল, তখন সে বলল, আমি জানি যে, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন