আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৪৯

فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِٱلْجُنُودِ قَالَ إِنَّ ٱللَّهَ مُبْتَلِيكُم بِنَهَرٍ فَمَن شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّى وَمَن لَّمْ يَطْعَمْهُ فَإِنَّهُۥ مِنِّىٓ إِلَّا مَنِ ٱغْتَرَفَ غُرْفَةًۢ بِيَدِهِۦ فَشَرِبُوا۟ مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَلَمَّا جَاوَزَهُۥ هُوَ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ قَالُوا۟ لَا طَاقَةَ لَنَا ٱلْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِۦ قَالَ ٱلَّذِينَ يَظُنُّونَ أَنَّهُم مُّلَٰقُوا۟ ٱللَّهِ كَم مِّن فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةًۢ بِإِذْنِ ٱللَّهِ وَٱللَّهُ مَعَ ٱلصَّٰبِرِينَ

সরল অনুবাদ

অতঃপর তালূত যখন সৈন্যদল নিয়ে বেরিয়ে পড়ল, তখন সে বলল, নিশ্চয় আল্লাহ একটি নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন; সুতরাং যে তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত—তবে যে নিজ হাত দিয়ে এক আঁজলা পরিমাণ পান করবে (তার কথা ভিন্ন)। অতঃপর তাদের অল্প কয়েকজন ছাড়া সবাই তা থেকে পান করল। তারপর যখন সে ও তার সঙ্গী মুমিনগণ তা অতিক্রম করল, তখন তারা বলল, আজ জালূত ও তার সৈন্যদলের বিরুদ্ধে আমাদের কোনো শক্তি নেই। যারা বিশ্বাস করত যে, তারা আল্লাহর সাক্ষাৎপ্রাপ্ত হবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলের উপর বিজয়ী হয়েছে! আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন