আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৪৬

أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًا نُّقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَٰتِلُوا۟ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَٰرِنَا وَأَبْنَآئِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ

সরল অনুবাদ

তুমি কি মূসার পরবর্তী বনী ইসরাঈলের প্রধানদের প্রতি লক্ষ্য কর নি, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। তিনি বললেন, তোমাদের উপর যুদ্ধ ফরয করা হলে সম্ভবত তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদের কী হয়েছে যে আমরা আল্লাহর পথে যুদ্ধ করব না, অথচ আমাদেরকে তো আমাদের ঘর-বাড়ি ও সন্তান-সন্ততি থেকে বের করে দেওয়া হয়েছে? অতঃপর যখন তাদের উপর যুদ্ধ ফরয করা হলো, তখন তাদের অল্প কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিল। আর আল্লাহ যালিমদের সম্পর্কে সম্যক অবগত।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন