আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৩৫

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَٰبُ أَجَلَهُۥ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ

সরল অনুবাদ

আর (ইদ্দতকালে) নারীদের বিবাহের প্রস্তাব সম্পর্কে তোমরা যে ইঙ্গিতে কিছু বলো অথবা মনে গোপন রাখো, তাতে তোমাদের কোনো গুনাহ নেই; আল্লাহ জানেন যে তোমরা অবশ্যই তাদের কথা স্মরণ করবে, কিন্তু গোপনে তাদের সাথে (বিবাহের) প্রতিশ্রুতি দিও না, তবে বিধিসম্মত কথা বলা ছাড়া; আর নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহের বন্ধন দৃঢ় করার সংকল্প করো না; আর জেনে রাখো যে, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, সুতরাং তাঁকে ভয় করো; আর জেনে রাখো যে, আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন