আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২৩৩

وَٱلْوَٰلِدَٰتُ يُرْضِعْنَ أَوْلَٰدَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَن يُتِمَّ ٱلرَّضَاعَةَ وَعَلَى ٱلْمَوْلُودِ لَهُۥ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِٱلْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَآرَّ وَٰلِدَةٌۢ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَّهُۥ بِوَلَدِهِۦ وَعَلَى ٱلْوَارِثِ مِثْلُ ذَٰلِكَ فَإِنْ أَرَادَا فِصَالًا عَن تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدتُّمْ أَن تَسْتَرْضِعُوٓا۟ أَوْلَٰدَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُم مَّآ ءَاتَيْتُم بِٱلْمَعْرُوفِ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

সরল অনুবাদ

আর মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর দুধ পান করাবে, যে পূর্ণ দুগ্ধপানকাল সম্পন্ন করতে চায় তার জন্য; আর সন্তানের পিতার ওপর মায়েদের খাদ্য ও বস্ত্র বিধিসম্মতভাবে প্রদান করা কর্তব্য; কাউকে তার সাধ্যাতীত বোঝা দেওয়া হয় না; মা তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত না হোক, আর পিতাও তার সন্তানের কারণে (ক্ষতিগ্রস্ত না হোক); আর উত্তরাধিকারীর ওপরও অনুরূপ দায়িত্ব; অতঃপর যদি উভয়ে পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে দুধ ছাড়াতে চায়, তবে তাদের কোনো গুনাহ নেই; আর যদি তোমরা তোমাদের সন্তানদের (অন্য ধাত্রী দিয়ে) দুধ পান করাতে চাও, তবে তোমাদের কোনো গুনাহ নেই, যখন তোমরা যা দেওয়ার কথা তা বিধিসম্মতভাবে পৌঁছে দাও; আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, তোমরা যা করো আল্লাহ তা দেখেন।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন