আয়াত
আল-বাকারা · সূরা ২ · আয়াত ২৩১وَإِذَا طَلَّقْتُمُ ٱلنِّسَآءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوا۟ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُۥ وَلَا تَتَّخِذُوٓا۟ ءَايَٰتِ ٱللَّهِ هُزُوًا وَٱذْكُرُوا۟ نِعْمَتَ ٱللَّهِ عَلَيْكُمْ وَمَآ أَنزَلَ عَلَيْكُم مِّنَ ٱلْكِتَٰبِ وَٱلْحِكْمَةِ يَعِظُكُم بِهِۦ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
সরল অনুবাদ
আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও, অতঃপর তারা তাদের ইদ্দতের সময়সীমায় পৌঁছে যায়, তখন তাদের বিধিসম্মতভাবে রেখে দাও অথবা বিধিসম্মতভাবে বিদায় দাও; আর ক্ষতি করার উদ্দেশ্যে তাদের আটকে রেখো না, যাতে তোমরা সীমা লঙ্ঘন করো; আর যে এরূপ করে, সে নিজের ওপরই যুলুম করল; আর আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টার বস্তু বানিয়ো না, এবং তোমাদের ওপর আল্লাহর নিয়ামত ও তোমাদের প্রতি অবতীর্ণ কিতাব ও হিকমতের কথা স্মরণ করো, যা দিয়ে তিনি তোমাদের উপদেশ দেন; আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন