আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ২১৭

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلشَّهْرِ ٱلْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَن سَبِيلِ ٱللَّهِ وَكُفْرٌۢ بِهِۦ وَٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِۦ مِنْهُ أَكْبَرُ عِندَ ٱللَّهِ وَٱلْفِتْنَةُ أَكْبَرُ مِنَ ٱلْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَٰتِلُونَكُمْ حَتَّىٰ يَرُدُّوكُمْ عَن دِينِكُمْ إِنِ ٱسْتَطَٰعُوا۟ وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِۦ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُو۟لَٰٓئِكَ حَبِطَتْ أَعْمَٰلُهُمْ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ وَأُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلنَّارِ هُمْ فِيهَا خَٰلِدُونَ

সরল অনুবাদ

তারা তোমাকে পবিত্র মাসে যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, তাতে যুদ্ধ করা বড় (অপরাধ); কিন্তু আল্লাহর পথে বাধা দেওয়া, তাঁকে অস্বীকার করা, মসজিদুল হারামে (বাধা দেওয়া) এবং তার অধিবাসীদের সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর কাছে আরও বড় (অপরাধ); আর ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দ্বীন থেকে ফিরিয়ে দিতে পারে, যদি সক্ষম হয়। আর তোমাদের মধ্যে যে তার দ্বীন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মারা যাবে, তাদেরই আমল দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়ে যাবে; আর তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন