আয়াত
আল-বাকারা · সূরা ২ · আয়াত ১৮৫شَهۡرُ رَمَضَانَ الَّذِىۡٓ اُنۡزِلَ فِيۡهِ الۡقُرۡاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الۡهُدٰى وَالۡفُرۡقَانِۚ فَمَنۡ شَهِدَ مِنۡكُمُ الشَّهۡرَ فَلۡيَـصُمۡهُ ؕ وَمَنۡ کَانَ مَرِيۡضًا اَوۡ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنۡ اَيَّامٍ اُخَرَؕ يُرِيۡدُ اللّٰهُ بِکُمُ الۡيُسۡرَ وَلَا يُرِيۡدُ بِکُمُ الۡعُسۡرَ وَلِتُکۡمِلُوا الۡعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمۡ وَلَعَلَّکُمۡ تَشۡكُرُوۡنَ
সরল অনুবাদ
রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াত ও (সত্য-মিথ্যার) পার্থক্যকারী সুস্পষ্ট নিদর্শনরূপে; সুতরাং তোমাদের মধ্যে যে এ মাস পাবে, সে যেন এতে রোযা রাখে; আর যে অসুস্থ কিংবা সফরে থাকবে, সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না; আর (এ বিধান এজন্য) যেন তোমরা সংখ্যা পূর্ণ কর এবং আল্লাহ তোমাদের যে হিদায়াত দিয়েছেন সেজন্য তাঁর মহত্ত্ব ঘোষণা কর, আর যাতে তোমরা কৃতজ্ঞ হও।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন