আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ১৭৭

لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَٱلْمَلَٰٓئِكَةِ وَٱلْكِتَٰبِ وَٱلنَّبِيِّۦنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَٰهَدُوا۟ وَٱلصَّٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ أُو۟لَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ وَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ

সরল অনুবাদ

সৎকর্ম কেবল এই নয় যে, তোমরা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফেরাবে; বরং প্রকৃত সৎকর্ম হলো সেই ব্যক্তির (কর্ম), যে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনে; আর সম্পদ—তার প্রতি ভালোবাসা সত্ত্বেও—আত্মীয়স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত, মুসাফির, প্রার্থী ও দাসমুক্তির পথে ব্যয় করে; নামায কায়েম করে ও যাকাত আদায় করে; আর যারা অঙ্গীকার করলে তা পূর্ণ করে এবং অভাব-অনটন, দুঃখ-কষ্ট ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে—এরাই তারা যারা সত্যবাদী এবং এরাই মুত্তাকি।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন