আয়াত

আল-বাকারা · সূরা · আয়াত ১০২

وَٱتَّبَعُوا۟ مَا تَتْلُوا۟ ٱلشَّيَٰطِينُ عَلَىٰ مُلْكِ سُلَيْمَٰنَ وَمَا كَفَرَ سُلَيْمَٰنُ وَلَٰكِنَّ ٱلشَّيَٰطِينَ كَفَرُوا۟ يُعَلِّمُونَ ٱلنَّاسَ ٱلسِّحْرَ وَمَآ أُنزِلَ عَلَى ٱلْمَلَكَيْنِ بِبَابِلَ هَٰرُوتَ وَمَٰرُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَآ إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِۦ بَيْنَ ٱلْمَرْءِ وَزَوْجِهِۦ وَمَا هُم بِضَآرِّينَ بِهِۦ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا۟ لَمَنِ ٱشْتَرَىٰهُ مَا لَهُۥ فِى ٱلْءَاخِرَةِ مِنْ خَلَٰقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا۟ بِهِۦٓ أَنفُسَهُمْ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

সরল অনুবাদ

আর তারা তার অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। অথচ সুলাইমান কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল; তারা মানুষকে জাদু শেখাত এবং তা-ও, যা বাবিল শহরে হারূত ও মারূত দুই ফেরেশতার উপর নাযিল করা হয়েছিল। অথচ তারা দুইজন কাউকে এ কথা না বলে শেখাত না যে, ‘আমরা তো কেবল পরীক্ষাস্বরূপ, সুতরাং তুমি কুফরি করো না।’ তবু তারা তাদের দুইজনের কাছ থেকে এমন কিছু শিখত যা দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা তা দিয়ে কারো ক্ষতি করতে পারত না। তারা এমন কিছু শিখত যা তাদের ক্ষতি করত, উপকার করত না। আর তারা নিশ্চিত জানত, যে এটি কিনে নিল আখিরাতে তার কোনো অংশ নেই। কত নিকৃষ্ট সেই বস্তু, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিল—যদি তারা জানত!

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন