আয়াত
আল-কাহফ · সূরা ১৮ · আয়াত ১৯وَكَذٰلِكَ بَعَثۡنٰهُمۡ لِيَتَسَآءَلُوۡا بَيۡنَهُمۡ ؕ قَالَ قَآٮِٕلٌ مِّنۡهُمۡ كَمۡ لَبِثۡتُمۡ ؕ قَالُوۡا لَبِثۡنَا يَوۡمًا اَوۡ بَعۡضَ يَوۡمٍ ؕ قَالُوۡا رَبُّكُمۡ اَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ ؕ فَابۡعَثُوۡۤا اَحَدَكُمۡ بِوَرِقِكُمۡ هٰذِهٖۤ اِلَى الۡمَدِيۡنَةِ فَلۡيَنۡظُرۡ اَيُّهَاۤ اَزۡكٰى طَعَامًا فَلۡيَاۡتِكُمۡ بِرِزۡقٍ مِّنۡهُ وَلۡيَتَلَطَّفۡ وَلَا يُشۡعِرَنَّ بِكُمۡ اَحَدًا
সরল অনুবাদ
আর এভাবেই আমি তাদের জাগিয়ে তুললাম, যাতে তারা নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বলল, “তোমরা কতক্ষণ অবস্থান করেছ?” তারা বলল, “আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি।” (অন্যরা) বলল, “তোমরা কতক্ষণ ছিলে, তা তোমাদের রবই ভালো জানেন। এখন তোমাদের এই রুপার মুদ্রা দিয়ে তোমাদের একজনকে শহরে পাঠাও। সে যেন দেখে, (শহরের) কোন্ খাবার সবচেয়ে পবিত্র (হালাল ও উৎকৃষ্ট), তারপর তা থেকে কিছু খাদ্য তোমাদের জন্য নিয়ে আসে। আর সে যেন সতর্কতা ও কোমলতার সাথে চলে এবং তোমাদের সম্পর্কে কাউকে কিছুতেই টের পেতে না দেয়।”
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন