আয়াত

আন-নাহল · সূরা ১৬ · আয়াত ৮৯

وَيَوۡمَ نَـبۡعَثُ فِىۡ كُلِّ اُمَّةٍ شَهِيۡدًا عَلَيۡهِمۡ مِّنۡ اَنۡفُسِهِمۡ وَجِئۡنَا بِكَ شَهِيۡدًا عَلٰى هٰٓؤُلَاۤءِ ؕ وَنَزَّلۡنَا عَلَيۡكَ الۡـكِتٰبَ تِبۡيَانًا لِّـكُلِّ شَىۡءٍ وَّ هُدًى وَّرَحۡمَةً وَّبُشۡرٰى لِلۡمُسۡلِمِيۡنَ

সরল অনুবাদ

আর (স্মরণ করুন) সেদিনের কথা, যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে তাদের বিরুদ্ধে তাদেরই একজনকে সাক্ষী হিসেবে উত্থিত করব, এবং এদের (আপনার উম্মতের) বিরুদ্ধে সাক্ষী হিসেবে আপনাকে হাজির করব। আর আমি আপনার উপর কিতাব নাযিল করেছি প্রতিটি বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যারূপে এবং মুসলমানদের জন্য হেদায়াত, রহমত ও সুসংবাদস্বরূপ।

শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।

পূর্ণ বিশ্লেষণ দেখুন