আয়াত
আর-রা‘দ · সূরা ১৩ · আয়াত ৩১وَلَوۡ اَنَّ قُرۡاٰنًا سُيِّرَتۡ بِهِ الۡجِبَالُ اَوۡ قُطِّعَتۡ بِهِ الۡاَرۡضُ اَوۡ كُلِّمَ بِهِ الۡمَوۡتٰى ؕ بَلْ لِّلّٰهِ الۡاَمۡرُ جَمِيۡعًا ؕ اَفَلَمۡ يَايۡــَٔسِ الَّذِيۡنَ اٰمَنُوۡۤا اَنۡ لَّوۡ يَشَآءُ اللّٰهُ لَهَدَى النَّاسَ جَمِيۡعًا ؕ وَلَا يَزَالُ الَّذِيۡنَ كَفَرُوۡا تُصِيۡبُهُمۡ بِمَا صَنَعُوۡا قَارِعَةٌ اَوۡ تَحُلُّ قَرِيۡبًا مِّنۡ دَارِهِمۡ حَتّٰى يَاۡتِىَ وَعۡدُ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ لَا يُخۡلِفُ الۡمِيۡعَادَ
সরল অনুবাদ
যদি এমন কোনো কুরআন হতো, যা দিয়ে পাহাড়কে চালিত করা যেত, অথবা ভূমিকে খণ্ড-বিখণ্ড করা যেত, অথবা মৃতদের সাথে কথা বলানো যেত (তবে সেটি এই কুরআনই হতো)। বরং সব বিষয়ের কর্তৃত্ব একমাত্র আল্লাহর। তবে কি ঈমানদাররা এ ব্যাপারে নিরাশ হয়নি যে, আল্লাহ চাইলে সব মানুষকেই হেদায়াত দিয়ে দিতেন? আর যারা কুফরি করেছে, তাদের কৃতকর্মের কারণে তাদের ওপর কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকবে, অথবা তা তাদের ঘরের কাছাকাছি নেমে আসবে, যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি এসে পড়ে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
শব্দার্থ, ক্রিয়ার বিশ্লেষণ, ইরাব তথা শেষ অক্ষরের অবস্থা বিশ্লেষণ এবং তারকীবসহ এই আয়াতের পূর্ণ বিশ্লেষণ পড়তে লগইন করুন।
পূর্ণ বিশ্লেষণ দেখুন